১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬০০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২৫, ১৯:০০ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানাধীন কানাপাড়া সীমান্ত এলাকা থেকে এসব বিড়ি জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র একটি টহল দল জানতে পারে, কানাপাড়া এলাকার মাঠের মধ্য দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কানাপাড়া এলাকার একটি কলা বাগানে অভিযান চালিয়ে
 ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। তবে বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারি ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভারতীয় বিড়ি গোদাগাড়ী থানায় জমা দেওয়ার হয়েছে।
এছাড়া পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET