২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীর পদ্মা থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিলো বিএসএফ




রাজশাহীর পদ্মা থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিলো বিএসএফ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৭:০০ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদেরকে ফেরত দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিপরীতে পদ্মা নদীর নির্মলচর সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। বিএফএফের হাতে আটক জেলেরা হলেন, উপজেলার প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবারই তারা পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয়। শুক্রবার বিকালে নির্মল চর সীমান্তেই বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের ফেরত দেয়া হয় বলেও জানান, বিজিবির এ শীর্ষ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET