, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার




রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২২, ১৮:৫১ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (২৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৫এপ্রিল) দিবাগত রাত ১১টায় মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সুমন, মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মোঃ আনোয়ার আনুর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে জানা যায়, মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ মোঃ সুমন নামের এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে মতিহার থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET