১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৫, ২০:৫৫ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৩৫ জনকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে।
বুধবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।
তথ্যনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব আলাউদ্দিন আলী।
বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আলী এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহন।
নগরীর মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্য সচিব আল মামুন বাবু।
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব আমিনুল ইসলাম।
শাহমখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব নাসিম খান।
চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।
কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্য সচিব মজিউল আহসান হিমেল।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET