২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৬, ২২:৫৩ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।
রবিবার সকাল ১১টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে প্রেমতলী বিওপি’র আরেকটি দল গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET