, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে সমবায় সমিতির উদ্যোগে ২০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ




রাজারহাটে সমবায় সমিতির উদ্যোগে ২০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ২১:৫১ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে সাধারণ ছুটির মধ্যে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। তখন উপজেলার ঐতিহ্যবাহী সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির আয়োজনে ২০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ  সোমবার দুপুরে সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মো. আব্দুল আউয়াল মন্ডলের সভাপতিত্বে এবং অত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলুথর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম, সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি জাপার সাধারণ সম্পাদক স্বপন বকসী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET