, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান।




রাণীশংকৈলে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ২২:১৩ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

” বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা”
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা ও নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২২ মার্চ ৩৭০টির মধ্যে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে(৪র্থ পর্যায়) জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। এদিন সকাল ৯ টায় দেশব্যাপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম, ডা: আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। পরে উক্ত উপকারভোগী ১৬০ টি পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET