, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে উপজেলা ও পৌর কৃষকদলের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।




রানীশংকৈলে উপজেলা ও পৌর কৃষকদলের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২৩, ১২:০২ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের রানীশংকৈল উপজেলা ও পৌর শাখার ত্রি – বার্ষিক সম্মেলন উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে । রানীশংকৈল উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারুলের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয়  কমিটির কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক , সম্মেলনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনজুরুল হক। বিশেষ বক্তা ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী, জেলা কৃষকদলের সহ সভাপতি নুরুল হক ও ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ। এছাড়াও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, নেকমরদ ইউনিয়ন সভাপতি মানিক সহ স্থানীয় বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । পরে উপজেলা কমিটির সভাপতি মোশাররফ হোসাইন সাধারণ গোলাম রসুল, পৌর সভাপতি ডাঃ আজিজুর রহমান ও সম্পাদক জিয়াউর রহমানকে নির্বাচিত করে কমিটি ঘোষণা দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম রসুল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET