, , ,

শিরোনামঃ-




রানীশংকৈলে সঙ্গীত শিল্পী নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ২১:০০ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশনকৈল সংগীত বিদ্যালয়ের আয়োজনে সাবেক সংসদ ইয়াসীন আলীর সভাপতিত্বে ১৩ মার্চ শনিবার সংগীত বিদ্যালয়ে সন্ধ্যায় কার্যকরি পরিষদ সদস্য নজমুল আলম নজু’র শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয় ।
 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন , পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন। এছাড়াও বেনু বসাক, শেফাউল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, অনিল বসাক,আব্দুল খালেক,উদয় শর্মা সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দা উপস্থিত ছিলেন ।
শোক সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রানীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক ও আ’লীগ নেতা  প্রশান্ত কুমার বসাক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET