, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে স্থলবন্দর চালুর দাবীতে লংমার্চ ও মানববন্ধন।।




রানীশংকৈলে স্থলবন্দর চালুর দাবীতে লংমার্চ ও মানববন্ধন।।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৩, ১৭:৪৫ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে  ধর্মগড় -ও দেবীগঞ্জ চেকপোষ্ট এলাকায় স্থলবন্দর চালুর দাবীতে ২৩শে ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদের  সামনে  মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় সেখানে বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল,রাতোর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের , অ্যাডভোকেট মেহেদী হাসান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন ভারতের সাথে বৈদেশিক বাণিজ্য ও বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য এই স্থলবন্দর চালু করতে হবে । স্থলবন্দরটি চালু হলে ধর্মগড় সহ উত্তরবঙ্গের সাথে ভারতের একটি বানিজ্যিক অঞ্চলে পরিনত হবে এতে ঐ এলাকার সাধারণ লোকজনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে।
মানববন্ধন শেষে সাংবাদিকদের আয়োজক কমিটি জানায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন এর নিকট একটি  স্মারকলিপি প্রদান করা হয় ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET