, , ,

শিরোনামঃ-




রামগঞ্জে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালিত

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২১, ১৮:০৪ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাসথ- এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে ‘শেখ রাসেল দিবস ২০২১।
সকাল সাড়ে ১০টা থেকে প্রজেক্টটরের মাধ্যমে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপনের বিষয়ে প্রচার, সকাল ১০টায় উপজেলা অফির্সাস ক্লাব কক্ষে ‘শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাসথ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এইসময় উপস্থিত ছিলেন ভুমি সহকারী কমিশনার মাহাবুব রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের প্রমখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET