১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন।।




রামগঞ্জে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন।।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৭:৪৭ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন।

রামগঞ্জে ৪১তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেশ চন্দ্র লোধ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, মাদ্রার শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলা উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ অতিথিগন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সমন্বয়ে ২২টি স্টল পরিদর্শন করেন। স্টল গুলোতে শতাধিক প্রজেক্ট ও চার শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ আয়োজন সমৃদ্ধি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET