, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ




রামগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৭:২৮ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে অাজ বুধবার বছরের প্রথম দিন রামগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয় ।
জানা গেছে, সকাল ১০টায় রামগঞ্জ শহরস্থ মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে এ নতুন বই বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর আহসান হাবিবের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমর কৃষন্নের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোহায়েমেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার, সাংবাদিক মনির হোসেন বাবুল, পাটওয়ারী হোসেন শরীফ, রাজণৈতিক নেতা ও অভিভাবক সদস্য আনোয়ার হোসেন লিটনসহ প্রমুখ । এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা ও অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । রামগঞ্জ ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. শাহজাহান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেনসহ অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ ছাড়া উপজেলার নিবার্হী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনাজের রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানসহ উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে নতুন বই বিতরণ করেন। প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসিত ও আনন্দিত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET