, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে ভুল চিকিৎসায় এক মাসে ৪ মৃত্যু : ৫ ডাক্তারের ওপর নিষেধাজ্ঞা




রামগঞ্জে ভুল চিকিৎসায় এক মাসে ৪ মৃত্যু : ৫ ডাক্তারের ওপর নিষেধাজ্ঞা

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৩, ১৯:১৭ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি হাসপাতালে গত এক মাসে ভুল চিকিৎসায় তিন প্রসূতিসহ ৪জনের মৃত্যুর অভিযোগে ৫ চিকিৎসকের ওপর অপারেশনে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রামগঞ্জ আল ফারুক হসপিটালের ডাক্তার ফারজানা তালুকাদার ন্যান্সি, একই হসপিটালের ডাক্তার তাওহিদা আক্তার, রামগঞ্জ আধুনিক হসপিটালের ডাক্তার মো. রকিবুল হাসান, পপুলার হসপিটালের ডাক্তার জান্নাতুল ফেরদাউস ইতি ও ফেমাস হসপিটালের ডাক্তার মাহবুবা হক মিতুসহ ৫ জন ডাক্তার কোনো ধরনের মেজর অপারেশন করতে পারবেন না।
সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রামগঞ্জ বাইপাস সড়কের আল ফারুক হাসপাতালের অবহেলা ও ডাক্তার ন্যান্সির ভুল চিকিৎসায় প্রসূতি নাজমা আক্তারসহ নবজাতক শিশুর মৃত্যু হয়। এর আগে উপশম হাপাতালে অ্যানেসথেশিয়া না করেই অপারেশন করায় ফাতেমা বেগম ও আধুনিক হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নাজমা আক্তারের মৃত্যু হয়। এছাড়াও ইসলামিয়া হাসপাতালে মাহাদি নামে তিন বছরের এক শিশু সুন্নতে খৎনা করার সময় ভুল চিকিৎসায় পুরুষাঙ্গ হারায়। আল ফারুক হাসপাতালে নবজাতকসহ মৃত্যুবরণকারী নাজমা আক্তারের মেয়ে জ্যোতি আক্তার জানান, ডাক্তার ন্যান্সির ভুল চিকিৎসায় এবং হাসপাতালের অবহেলায় মায়ের মৃত্যু হয়েছে। তাদের উপযুক্ত বিচার হওয়া জরুরি।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুসহ বিভিন্ন অভিযোগে এবং কাগজপত্র না থাকায় ৫ জন চিকিৎসককে নিষেধাজ্ঞা দিয়েছি। এছাড়া কাগজপত্রবিহীন হসপিটালগুলোকে নোটিস দেয়া হয়েছে। প্রশিক্ষণ ব্যতীত কোনো চিকিৎসক মেজর অপারেশন করতে পারবেন না।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET