২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় উপজেলা যুবলীগ নেতা মামুনসহ আহত ৩




রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় উপজেলা যুবলীগ নেতা মামুনসহ আহত ৩

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ২২:২৮ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান মামুন (৩৫), যুবলীগ নেতা বিল্লাল হোসেন (৪২) ও মোঃ বাহার হোসেন (৪০) নামের তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ রবিবার সন্ধা সাড়ে ৭টায় রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা সাইদুর রহমান মামুন, বিল্লাল হোসেন মোঃ বাহার দুইটি মোটরসাইকেলযোগে সন্ধায় হাজীগঞ্জ যাওয়ার পথে পথিমধ্যে কাটাখালি নামক এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন তাদেরকে মারাত্মক আহতবস্থায় উদ্ধার করে প্রথমে রামগঞ্জ ফেমাস হসপিটালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার করেন। চিকিৎসক সম্ভু সাহা জানান, আহতদের মধ্যে সবার অবস্থা গুরুত্বর। তাদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET