, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এফএসআইবিএল ব্যবস্থাপকের সৌজন্য সাক্ষাত।।




রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এফএসআইবিএল ব্যবস্থাপকের সৌজন্য সাক্ষাত।।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ২০:২৭ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মোহাম্মদ জহির হোসেন সৌজন্য সাক্ষাত করেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংক ব্যবস্থাপক। এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারকে নতুন বছরের শুভেচ্ছামূলক উপহার প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রম সর্ম্পকে মতবিনিময়ের এক পর্যায়ে ব্যাংকের সিএসআর (ঈঝজ) তহবিল হতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ব্যাংকের পক্ষ হতে অনুদান প্রদানের বিষয়টি জানানো হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপকের নিকট রামগঞ্জে এ ধরনের সহযোগীতা উত্তরোত্তর বৃদ্ধির অহবান জানান।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মহোদয় ইউএনও(টঘঙ) মহোদয়ের এহেন আহবানকে স্বাগত জানান এবং উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংক শাখার বিনিয়োগ কর্মকর্তা মোঃ রিয়াজ মাসুম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET