, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রুয়েটে সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু




রুয়েটে সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ২০:৩৭ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মহিউদ্দিন তাজ (২৩) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের একটি পুকুরে ওই শিক্ষার্থী ডুবে মারা যায়। মৃত মহিউদ্দিন তাজ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে নওগাঁ জেলার পতনিতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগরীর মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে গিয়ে সেলফি তুলছিলেন তাজ। এ সময় তার ফোনটি হাত থেকে পুকুরে পড়ে যায়। তখন ফোনটি খুঁজতে সে পুকুরে নামে। প্রথমবার খোঁজাখুজি করে না পেলে কিছুক্ষণ পর সে আবার পুকুরে নামে। তখন সে পুকুরে ডুবে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ও রুয়েটে দায়িত্বরত আনসারদের সহায়তায় তাজকে উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বলেন, তাজের লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET