কাব্যকথা পরিষদ কুষ্টিয়ার আয়োজনে বিশিষ্ট লেখক, কবি রেজাউল করিম এর কাব্যগ্রন্থ “তোমার খোঁজে” বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া দিশা টাওয়ারের ৩য় তলায় এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক আব্দুর রশিদ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অনুশীলন সাহিত্য পরিষদের সভাপতি শহীদ বুদ্ধিজীবি সন্তান চিত্রাভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কাব্য কথা পরিষদ এর সভাপতি, খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন’র উপদেষ্টা বিশিষ্ট লেখক, সংগঠক, কলামিষ্ট কবি হাসান টুটুল, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, গল্পকার ঔপন্যাসিক ও কবি রুবি শামসুন নাহার, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এমএ জিহাদ। এসময় আবৃতি করেন, অধ্যাপক কামরুন নাহার শিরিন, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাঈদ, ছড়াকার আব্দুল্লাহ সাঈদ, সুলতানা রেবেকা নাসরিন, অনুশীলন সাহিত্য পরিষদের জেলা সভাপতি সুমন মোস্তাফিজ, কবি ও শিল্পী এস এম আব্দুর রহমান, লেখক ফোরামের সাধারণ সম্পাদক এম.ডি আসাদ, জসিম উল্লাহ আল হামিদ, আসাদ বাবু। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা ছিলেন, খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন’র প্রধান সমন্বয়কারী ও ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন’র সভাপতি ও তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহ-সভাপতি ও ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ও কোষাধ্যক্ষ শাইজী আতিয়ার রহমান, সদস্য শাহিনুর রহমান, রেখা রহমান প্রমূখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, ভেড়ামারা কাব্য কথা পরিষদের সভাপতি অনুশীলন সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন’র উপদেষ্টা লেখক ও কবি আসমান আলী।









