বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কর্যনির্বাহী কমিটির নির্বাচন(২০২০-২০২২)উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৬ডিসেম্বর)খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে।ইউনিটের ৮৮০জন আজিবন সদস্যদের মধ্যে ৬৫০জন তাদের ভোটধিকার প্রয়োগ করেন।তার মধ্যে ৩৮৭ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খাগড়াছড়ি যুব সমাজের অহংকার সাংবাদিক,এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।তাঁর নিকটতম প্রতিদন্ধী চেšধুরী আতাউর রহমান পেয়েছেন২৬৩ ভোট।৩০২ ভোট পেয়ে পঞ্চম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শানে আলম।নিকটতম প্রতিদন্ধী ইব্রাহিম খলিল পেয়েছেন ২১২ ভোট।ভোট গ্রহন শেষে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার,ভারত প্রত্যাগত শরনার্থী পূর্ণবাসন টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক বিজয়ীদের নাম,ফলাফল ঘোষনা করেন।নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন,প্রভাষক দুলাল হোসেন,জসিম উদ্দিন,ধীমান খীসা,শহীদুল ইসলাম ও জীতেন বড়–য়া।নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন।
নির্বাচনের পাশাপাশি সকালে অফিসাসর্ব ক্লাব মিলনায়তনে ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদাদের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।









