, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের সন্তান




র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের সন্তান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ০৭:১৮ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন । স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন। ওই সূত্রটি জানিয়েছে, আজকালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এদিকে, হাওরপাড়ের সন্তান র‌্যাব প্রধান হওয়ায় আনন্দের বন্যা বইছে সুনামগঞ্জ জুড়ে। তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা। উল্লেখ্য, সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের হাওরপাড়ের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET