, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • লক্ষ্মীপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও ব্যাডমিন্টন ম্যাচ।




লক্ষ্মীপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও ব্যাডমিন্টন ম্যাচ।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২১:২৩ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালী-আলোচনাসভা ও ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় জেলার রামগঞ্জ থানার সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেনের সার্বিক তত্বাবধানে ব্যাডমিন্টন প্রীতি ম্যাচ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হুমায়ুন রশিদ।

খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। খেলায় ফারুক-ফয়সাল টীমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফিজু-নাঈম টীম।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে এম ফজলুল হক।
বক্তব্য রাখেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাধারণ সম্পাদক মাহিব মিনহাজ, রামগঞ্জ থানার এ এস আই সুলতান মাহবুব, মোঃ মামুন হোসেন, জাহিদ হাসান পাবেল, রায়হানুর রহমান, শাহ আলম শাহেদ, ইয়াসিন আরাফাত রাব্বি প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET