, , ,

শিরোনামঃ-




লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা, থানায় মামলা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ০৫:০৮ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় এক সন্ত্রাসী হামলা চালিয়ে বুড়িমারী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং অফিস ভাংচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের মালিক সাংবাদিক আব্দুল মান্নানকে (৪৫) পিটিয়ে আহত করেছে । গুরুত্বর আহত সাংবাদিককে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার(১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় বুড়িমারী স্থল বন্দরের ডাচ্ বাংলা এজেন্ট ব্যংকিং অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ ঘটনা স্থালে গিয়ে সাংবাদিক আব্দুল মান্নানকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল রেফার্ড করেন। আবদুল মান্নান বগুড়ার চাঁদনী বাজার পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করেন।
জানা গেছে, বুড়িমারী স্থল বন্দরের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের এজেনসি নিয়ে পরিচালনা করে আসছেন সাংবাদিক আব্দুল মান্নান। কয়েক দিন আগে স্থানীয় ট্রাক ড্রাইভার আওলাদ মিয়া ওই ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের একটি একাউন্ট খোলেন। কয়েক দিন পার হলেও একাউন্টটি চালু না হলে সে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ভিতরে কথা কাটাকাটি করেন ব্যাংকে পরিচালক ও সাংবাদিক আব্দুল মান্নানের সাথে। এ সময় আব্দুল মান্নান ড্রাইভার আওলাদকে বলে আপনার একাউন্টটি চালু করবে লালমনিরহাট থেকে এখানে আমার করার কিছু নাই। এ কথা বলা মাত্র কয়েকজন মিলে সাংবাদিক আব্দুল মান্নানকে মারধর ও ব্যাংক ভাংচুর করেন।
এ ঘটনায় বুধবার (১৮ মার্চ) সাংবাদিক আব্দুল মান্নান পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। পাটগ্রাম থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার(১৯ মার্চ) মামলা রেকর্ড করেন। যাহার মামলা নং-১৯।
আহত চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল মান্নান বলেন, তারা পরিকল্পিত ভাবে এসে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় এবং ব্যাংক ভাংচুর করে ক্যাশে থাকা ব্যাংকের ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষেয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়ে মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET