, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাজাহানপুরে ৪টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত




শাজাহানপুরে ৪টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ১৭:৩৯ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সজিবুল আলম সজিব, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি’র আওতাধীন ৪ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর মধ্যে ১ জন আহবায়ক, ১ জন যুগ্ম-আহবায়ক, ১৭ জন সদস্য করা হয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আবু শাহীন সানি’র সাক্ষরে কমিটি গুলো অনুমোদন করা হয়। এ কমিটি গঠনের সতত্যা নিশ্চিত করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল হাকিম মন্ডল। আশেকপুর ইউনিয়নে আহবায়ক রেজাউল হক তালুকদার, যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন, মাদলা ইউনিয়নে আব্দুস সাত্তার তালুকদার, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়নে আহবায়ক নুরুল আজাদ, যুগ্ম-আহবায়ক নুরুন্নবী সোনার, আড়িয়া ইউনিয়নে আহবায়ক মোহসীন আলী, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন। গত ১০ মার্চ বুধবার উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET