, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শার্শা উপজেলায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন




শার্শা উপজেলায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ২২:২৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শার্শা উপজেলায়

কৃষি প্রনোদনা কর্মসূচী ২০২০ এর আওতায় খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

 

এবারে শার্শা উপজেলায় গ্রীষ্মকালীন কৃষি প্রনোদনা হিসেবে তিল পাচ্ছেন ১৪৫ জন কৃষক এবং মুগ পাচ্ছেন ১৩৫ জন কৃষক।

 

রবিবার(৯ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলা কৃষি দপ্তরে অবস্থিত কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই বীজ এবং সার বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যশোর ৮৫/১শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি।

 

উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন সভায় বিশেষ অতিথি ছিলেন- শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস,শার্শা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও যশোর জেলা পরষদ সদস্য অধ্যক্ষ,ইব্রাহীম খলিল সহ প্রমূখ।

 

আনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর স্বাগতিক বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার-সৌতম কুমার শীল।

 

এরপর প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন,কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে কৃষি এদেশের জনমানুষের খাদ্য ও পুস্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস।

এখনও এদেশের বিপূল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই।

আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানের শেষে এমপি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের হাতে বীজ ও সার তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET