, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কেশবপুরে আনন্দ মিছিল ও সমাবেশ




শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কেশবপুরে আনন্দ মিছিল ও সমাবেশ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ২০:২০ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। রবিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্ত¡রে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন খান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা শহিদুজ্জামান শাহীন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা জেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ও যুগ্ম-আহবায়ক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, তুহিন পাড়, জি.এম. হোসেন, আবু কালাম, শ্রমিক লীগনেতা মুনছুর আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, ইউপি সদস্য রেহেনা পারভীন, যুবনেতা মাসুদুর রহমান, ছাত্রলীগনেতা আবু হাসান, সোহান, সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া বাজার-সহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে  উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না ও উপজেলা জেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক মিষ্টি বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET