বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম এর ব্যক্তিগত ভাবে ইউনিয়নের ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে করোনা ভাইরাস এর কারণে দুঃস্থ ও কর্মহীন মানুষদের মাঝে সোমাবার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ সরকার, আওয়ামীলীগ নেতা আইনুর হক রতন, হুমায়ূন, মাসুম, রকি প্রমুখ। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোগ। বর্তমান এ রোগ সারা বিশ্বে মহামারী রূপ ধারণ করেছে। করোনার কারণে আমাদের আশপাশের কর্মহীন ও অসহায় গরীব মানুষ অসহায় জীবন যাপন করছে। আমি প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। আমার মত এই ইউনিয়নের বৃত্তবানদের অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করছি।









