, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে কৃষকের বাড়িতে আগুন ৫লক্ষাধিক টাকার ক্ষতি




শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে কৃষকের বাড়িতে আগুন ৫লক্ষাধিক টাকার ক্ষতি

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ২০:১১ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে এক কৃষকের বাড়ীতে আগুন লেগে নগদ ২ লক্ষ টাকা সহ ঘরের আসবাপত্র পত্র পুড়ে ভষ্মিভূত, লক্ষাধিক টাকার ক্ষতি সাধন।

জানা যায়, সোমবার বেলা ১ টায় উপজেলার হুদাবালা দক্ষিণপাড়া গ্রামের মৃত: পেশার সরদার এর ছেলে কৃষক কুব্বাত সরকার এর বসত বাড়ীতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ও পার্শ্বে রাজমিস্ত্রীরা হৈ চৈ ও ডাক চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের একটি নিউনিট ঘটনাস্থলে ছুটে যান। এব্যাপারে বাড়ীর মালিক কুব্বাত সরকার বলেন, আমার নগদ ২ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ সহ ঘরের আসবাপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে। আমি এখন কি করবো। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এর লিডার হামিদ জানান, আমি খবর পেয়ে আমার ইউনিট সহ ঘটনাস্থলে এসে দেখতে পাই স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET