১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • শিল্পপতি মইনুল আহসান শামিম’র উদ্যোগ || ছাগলনাইয়ায় সেলাইমেশিন হুইল চেয়ার ও ভ্যান গাড়ি বিতরণ 




শিল্পপতি মইনুল আহসান শামিম’র উদ্যোগ || ছাগলনাইয়ায় সেলাইমেশিন হুইল চেয়ার ও ভ্যান গাড়ি বিতরণ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২৬, ২১:২৬ | 674 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলার কর্মহীন ও অসহায় পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে শিল্পপতি খন্দকার মইনুল আহসান শামিম’র উদ্যোগে ও ইউনাইটেড ট্রাষ্ট’র অর্থায়নে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান গাড়ি বিতরণ করেছে ।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে ৩০ জন অসহায় নারীকে সেলাই মেশিন, একজন প্রতীবন্ধীকে হুইল চেয়ার এবং এক অসহায় ব্যক্তিকে ভ্যান গাড়ি হস্তান্তর করা হয়। এসময় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান, কেবল সাময়িক সাহায্য নয়, বরং দরিদ্র পরিবারগুলো যাতে ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারে সেই লক্ষ্যেই এই সেলাই মেশিনগুলো প্রদান করা হয়েছে।

এই উদ্যোগের ফলে ৩০টি পরিবার এখন থেকে নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ভ্যান গাড়ি চালিয়ে ব্যক্তি তার পরিবারের দৈনন্দিন খরচ জোগাড় করতে সক্ষম হবে। এছাড়াও হুইল চেয়ার প্রতিবন্ধী ব্যক্তির চলাচলে সহায়ক হবে। এসময় উপকারভোগীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত বলেন, অর্থাভাবে আমরা আয়ের উৎস তৈরি করতে পারছিলেন না। এই সেলাই মেশিন আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে, শিল্পপতি খন্দকার মইনুল আহসান শামিমের এমন মানবিক সহায়তা প্রদানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। এ বিষয়ে শিল্পপতি খন্দকার মইনুল আহসান শামিম জানান, এলাকার মানুষের কল্যাণে এবং দারিদ্র্য বিমোচনে এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। বিতরণ অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ আব্দুল মান্নান লাভলু এবং ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET