১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শীতার্তদের মাঝে ২২ তরুণের উদ্যোগে কম্বল বিতরণ

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১৯:২৩ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 জেলার হাওরাঞ্চল সরাইল ও নাসিরনগর উপজেলার অবহেলিত গ্রামগুলোর অসহায়, দরিদ্র,এতিম, বিধবা, স্বামী পরিত্যক্তা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পরোপকারী মনের অধিকারী ২২ তরুণ। তারা  অরাজনৈতিক সমাজসেবামূ্লক
ফেসবুক সংগঠন ‘গরীবের বন্ধু’র ২০০ সদস্যের ২২জন।
বুধবার (২৫ ডিসেম্বর) সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এই কম্বল বিতরণ করা হয়।গত কয়েকদিনের চলমান তীব্র  শীতে সমাজের অসহায়দের কষ্ট দেখে এই ২২ তরুণ নিজেদের রোজগারের একটা অংশ থেকে কম্বল কিনে বিতরণ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী।
তারা মঙ্গলবার দিবাগত রাতেও অরুয়াইল বাজারে ঘুরে ঘুরে ভাসমান ও পাগলদের মাঝে কম্বল বিতরণ করে এলাকার বিত্তবানদের চোখ কান খুলে দিয়েছে।
সত্যিকারের অসহায় শীতার্তরা কম্বল পেয়ে হাসিমুখে বাড়ী ফিরছে। ৩ দিনে এই ২২ তরুণের ব্যানারে ১৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন কবি ও প্রভাষক মো.এলাই মিয়া,সাংবাদিক শেখ আবুল খায়ের আনসারী,সংবাদকর্মী এম মনসুর আলী, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল খোকন, ছায়েদ মেম্বার,  আনোয়ার মাষ্টার,সমাজসেবক আব্দুল খালেক,এটিটিআইয়ের পরিচালক বাশার আহমেদ,শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সচিব আব্দুল কুদ্দুস,ফারুক আহমেদ, ব্যবসায়ী জিয়া উদ্দিন,পল্লী চিকিৎসা মিজানুর রহমান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET