, , ,

শিরোনামঃ-




শেরপুরে দারিদ্র বিমোচনে নবারুন ঐক্য সংঘের ভ্যান বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৯:১৫ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নবারুন ঐক্য সংঘের আয়োজনে অত্র কার্যালয়ে খামারকান্দি ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায় হত দরিদ্র ১৪ টি পরিবারের মাঝে ১৮ জানুয়ারি শনিবার দুপুরে বিনামূল্যে পায়ে চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

এসময় নবারুন ঐক্য সংঘের নির্বাহি পরিচালক নূরে আলম জিকুর সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা বিজয় চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, এসডিএস এর নির্বাহি পরিচালক আব্দুর রহিম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ প্রমূখ।

সুবিধাভোগি পারভবানীপুর গ্রামের আব্দুর রউফ, বিলনোথার গ্রামের হাসান ও জাহিদ বলেন, নবারুন ঐক্য সংঘের মাধ্যমে বাংলাদেশ সরকারের এ মহতি উদ্যোগকে স্বগাত জানাই। এই ভ্যান পেয়ে আমরা খুব আনন্দিত। এই ভ্যান চালিয়ে পরিবারের সদস্য মুখে দুবেলা ভাত দিতে পারব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET