, , ,

শিরোনামঃ-




শ্রীপুরের চার ধর্ষককে ৩ দিনের রিমান্ডে

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ১৮:৫৬ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জন্মদিনে যোগদানের কথা বলে বাড়ি থেকে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক ইকবাল হোসেন রিমান্ড শুনানী শেষে তিনজনের প্রত্যেককে তিনদিনের এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ শেষোক্ত আসামিকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুর গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ^গঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯), শ্রীপুর উপজেলার স্থানীয় নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও ময়মনসিংহের ত্রিশাল থানার ১৬বছর বয়সী এক কিশোর।

গাজীপুর আদালতের পরিদর্শক মো: রকিবুল ইসলাম জানান, শুক্রবার তাদের গ্রেপ্তার করে রোববার দুপুরে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। সেদিন ওই আদালতের বিচারক মঙ্গলবার (২৮জানুয়ারি) তাদের রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শ্রীপুর থানার এসআই মো. নাজমুল সাকিব জানান, গত ১৫জানুয়ারী বিকেলে চার বন্ধুর (শরীফ হোসেনের) জন্মদিনের কথা বলে ওই কিশোরীকে তাদের বাসা থেকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায় এবং জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ-উল্লাস করে। এক পর্যায়ে এনার্জি ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই চারজন কিশোরীকে অচেতন করে ফেলে। পরে পাশের একটি ঝোপের ভেতর নিয়ে হাত-পা, মুখ বেধে পালাক্রমে ধর্ষণ করে এবং একটি সেলুনে বসে ধর্ষকরা ঘটনার তথ্য উল্লেখ করে ভিডির পর তা এক ধর্ষকের ফেসবুকে আপলোাড করে। এ ঘটনায় ১৬জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন এবং র‌্যাব-১-এর কার্যালয়ে অভিযোগ করেন। শুক্রবার তাদের ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব-১ সদস্যরা তাদের আটক করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET