, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে কৃষক পেলেন গাভী ॥ ২৬৪ নারী পেল ভিজিডি সহায়তা




শ্রীপুরে কৃষক পেলেন গাভী ॥ ২৬৪ নারী পেল ভিজিডি সহায়তা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৮:২১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জীবিকা নির্বাহে দু চোখে অন্ধকার দেখে অবশেষে শাবকসহ একটি গাভী পেয়েছেন কৃষক মো. হিরন মিয়া। গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়াতখাঁর চালা এলাকার ওই কৃষক সপরিবারে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গাভীটি গ্রহণ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শনিবার বেলা ১২টার দিকে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ব্যাক্তি উদ্যোগে গাভীটি কৃষকের হাতে তুলে দেন।

কৃষক হিরন মিয়া জানান, ৫টি গরু দিয়ে তিনি দুই ছেলে, স্ত্রীকে নিয়ে সংসারের ভরনপোষন ও জীবিকা নির্বাহ করতেন। গত ১২ জানুয়ারী গরুগুলো চুরি হয়ে যাওয়ার পর তাঁর পথে বসার উপক্রম হয়।

কৃষকের প্রতিবেশী স্থানীয় রোকনুজ্জামান মোল্লা জানান, এলাকা থেকে তাকে একটি গরু কিনে দেয়া হয়। পরে ওই কৃষককে জেলা প্রশাসকের কাছে আবেদনের পরার্ম দেওয়া হয়। পরে জেলা প্রশাসক তাঁকে সাহায্যের প্রতিশ্রিুতি দেন ও শাবকসহ গাভীটি তার হাতে তুলে দেন।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, সরকারের মুখাপেক্ষী না হয়ে সমাজের বিত্তশালীদের সহজ সরল অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে মানবিক মুল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এরপর জেলা প্রশাসক রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিডি (Vulnerable Group Development (VGD) কর্মসুচীর উদ্বোধন করেন। পরিমার্জিত ও নতুন তালিকাভুক্ত ২৬৪ জন নারীকে আগামী ২ বছরের জন্য প্রতি মাসে ত্রিশ কেজি পরিমাণ চাল সরবরাহের উদ্বোধন করেন। এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা,, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET