, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডবে ডি.ও  প্রদান




শ্রীপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডবে ডি.ও  প্রদান

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২০, ১৬:৪১ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমুলক সভা ও প্রত্যেকটি পূজামন্ডবে ডিও প্রদান করা হয়। সোমবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘেœ উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । এসময় ৫০টি পূজামন্ডবে ডিও প্রদান করা হয়।

আরোও বক্তব্য রাখেন শ্রীপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীনসহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET