, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা বিবস্ত্র নারীর মরদেহ




শ্রীপুরে পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা বিবস্ত্র নারীর মরদেহ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২২, ১৯:২০ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় পুকুর থেকে অর্ধগলিত বিবস্ত্র এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর মালিকানাধীন পুকুরে ভাসমান অবস্থায় মধ্যবয়সী অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় মরদেহটি হাত-পা বাঁধা ও কোমরে বেশ কয়েকটি ইটা বাঁধা অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ।

তিনি জানান, দুপুরে পুকুরে বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের দুটি হাত-পা বাঁধা ছিল, কোমরে তিনটি ইট বাঁধা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুরে এনে ফেলে রেখেছে হত্যাকারীরা। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET