৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে বিভিন্ন দাবিতে তামিশনা ফ্যাশন শ্রমিকদের কর্মবিরতি




শ্রীপুরে বিভিন্ন দাবিতে তামিশনা ফ্যাশন শ্রমিকদের কর্মবিরতি

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৮:৫৪ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে তামিশনা ফ্যাশন ওয়্যারস লিমিটিড ইউনিট-২ শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার বাইরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছেন। বৃহষ্পতিবার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় কারখানার সমানে শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি পূরনের আশ্বাস দিলে দুপুর ২টায় তারা কর্মবিরতি তুলে নেয়।

একাধিক শ্রমিক জানান,মালের রেট কম, আট ঘন্টার পরিবর্তে বাধ্যতামূলক দ্বিগুন কর্মঘন্টা, সরকারী ছুটির দিনে বাধ্যতমামূলক ডিউটি, অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকলে মূল বেতন থেকে ৬’শ টাকা জরিমানা কেটে রাখা, কোনো বিশেষ কারন ছাড়া যখন তখন শ্রমিক ছাঁটাইসহ নানা কারণে তারা কর্মবিরতি পালন শুরু করেন। এছাড়া কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) এম ফারুক হোসেন নারী শ্রমিকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার, সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মিজানুর রহমান কর্তৃক নারী শ্রমিকদের যৌন হয়রানিরও অভিযোগ করেন শ্রমিকেরা। এসব অনিয়ম ও দুর্ব্যবহারের প্রতিবাদ করায় বুধবার পরিচয় পত্র রেখে ৫০ জন শ্রমিককে টাকা না দিয়ে ছাঁটাই করা হয়।

কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন জানান, শ্রমিকেরা অযৌক্তিক দাবি করে কর্মবিরতি করছে। এসবের কোনো ভিত্তি নেই। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর অঞ্চল) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুপুরে হেড অফিসের কর্মকর্তারা কারখানায় এসে শ্রমিকদের সাথে আলোচনা করে। তাদের পিচ রেট বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কারখানা কতৃপক্ষ লিংকিং শাখার শ্রমিকদের আজকের জন্য ছুটি ঘোষনা করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET