৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে যোগদানের দিনেই দুর্নীতিমুক্ত পৌরসভার দাবীতে মানববন্ধন




শ্রীপুরে যোগদানের দিনেই দুর্নীতিমুক্ত পৌরসভার দাবীতে মানববন্ধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১৮:৫৬ | 737 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ইন্দোনেশিয়ায় সরকারী সফর শেষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সোমবার সকালে তাঁর কার্যালয়ে যোগদান করেন। ৮ সেপ্টেম্বর দেশত্যাগ করে ১৬ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। একইদিন বেলা ১১টায় দুর্নীতিমুক্ত ও দুর্নীতিবাজ পৌরসভার দাবীতে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌরসভা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

“রাস্তা নাই ভোট চাই, পৌরবাসী উন্নয়নবঞ্চিত কেন জবাব চাই, লুটপাট বন্ধ করো” ইত্যাদি লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রীপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়ক আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হিমু, বর্তমান সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল প্রমূখ। গণজাগরণ মঞ্চের কর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দাবী করেন শ্রীপুর পৌরসভা একটি দালালচক্রের মাধ্যমে দুর্নীতি করে যাচ্ছে। রাস্তাঘাট দীর্ঘদিন সংষ্কার না করা, হালকা যানবাহন থেকে অতিরিক্ত টুল আদায়সহ নানা অনিয়মের কথা তুলে ধরনে।

এ প্রসঙ্গে মেয়র আনিছুর রহমান জানান, যার উদ্যোগে মানববন্ধনটি হয়েছে সে কোনো সুস্থ লোক কিনা তা আগে যাচাই করা দরকার। মাদকাসক্ত হয়ে থাকলে তার চিকিৎসা করা দরকার। তারা কোন ¯্রােতের তাও দেখতে হবে।

প্রসঙ্গত, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের দুর্নীতির মামলায় আদালত জামিন অবেদন নামঞ্জুর করে অপর এক ব্যাক্তি নূরে আলম মোল্লাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছিলেন। নূরে আলম মোল্লা নিজেকে শ্রীপুর পৌরসভার মেয়র পরিচয়ে ৯ সেপ্টেম্বর রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালতে হাজির হন। পরে আদালত এ আদেশ দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET