সাইফুল আলম সুমন, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরেসড়ক দুর্ঘটনায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের বেরাইদেরচালা এলাকার আসপাডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে শ্রীপুর পৌর এলাকার প্যারামাউন্ট নামের গার্মেন্টস কারখানার কারিগরি বিভাগের শ্রমিক। পুলিশ বাসটিকে থানায় নিয়ে গেছে।
নিহত রাসেল (২৫) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, বুধবার দুপুরে নিহত রাসেল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হাঁটছিলেন, এসময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।









