সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ছয়টার দিকে নযনপুর এলাকায় হানিম ডেনিম কারকানার সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব হাসান (৩০) ভালুকা উপজেলার মনোহুরপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন বলেন,‘মটরসাইকেল যোগে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক ভ্যানটি পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:









