১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে ১৩পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৮:৫৬ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৪০) জামালপুরের মেলান্দহ উপজেলার মানকির গ্রামের মৃত তমিজ মন্ডলের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগর হাওলা গ্রামের জৈনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । এ সময় তার দেহ তল্লাশী করে ১৩পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালত প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET