, , ,

শিরোনামঃ-




ষাটগুম্বজ বায়তুশশরফ হেফজখানার ক্লাস আরম্ভ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ২২:৩৪ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ছয় মাসের অধিক সময় ধরে বন্ধ থাকা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদ সংলগ্ন ষাটগুম্বজ বায়তুশশরফ হেফজখানা কোরআন শিক্ষার জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপি করোনা মোকাবেলায় দীর্ঘ ছয় মাসের অধিক সময় ধরে এই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
আজ ২রা অক্টোবর সকাল ১০ টায় হেফজখানা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে হেফজখানার নবযাত্রা শুরু হয়। হেফজখানার সভাপতি সেখ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ষাটগুম্বজ বায়তুশশরফ ইয়াতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, সুন্দরঘোনা মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ গোলাম হোসেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমেদ, মোহাম্মাদ মিলন শেখ, প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইয়াতিমখানা বিভাগের প্রধান হাফেজ মাওলানা এনামুল হক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET