১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সংবর্ধিত হলেন পুনরায় নির্বাচিত রাসিক মেয়র লিটন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৩ ২০২৩, ০৫:০০ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমারপাড়স্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুন:নির্বাচিত নগরপিতাকে ফুলে ফুলে সিক্ত করেন নেতৃবৃন্দ। এদিন দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে ও রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নিরসলভাবে কাজ করেছেন, বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা-সহ নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET