জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই(নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া থানা পুলিশ এবং খর্নিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে ডুমুরিয়া এমআই সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুক্ত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ আল আজাদ, পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর আলম,অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া শাখার সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম সোহাগ খান, কোষাধক্ষ জুয়েল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, খান মুজাহিদুল ইসলাম সেতু প্রমুখ।









