হতভাগ্য মায়ের লাশ শনাক্তে বাবার হাত ধরে থানায় এসেছে মোহনা (৭)নামের এই অবুঝ শিশুটি।
অবুঝ এই শিশুটি এখনো জানেনা তার মা খুন হয়েছে।
সে এখনো জানে না কোন অমানুষ-অমানুষেরা তার মাকে খুন করে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে গেছে। আজ সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদা পাড়া মসজিদের পাশের মাঠ থেকে পুলিশ সেই মরদেহ উদ্ধার করে।
পরে সেখান থেকে মিরপুর থানা পুলিশ অজ্ঞাত হিসাবে এই শিশুটির মায়ের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে অজ্ঞাত হিসেবেই লাশের ময়না তদন্তের পর পরিচয় শনাক্ত হলো অজ্ঞাত নারীই এই শিশুর “মা”। কিন্তু উদ্ধার হওয়া মরদেহ যে তার মায়ের এ নিশ্চিত হলেও এই চরম সত্যটা এই অবুঝ শিশু মোহনা জানানোর সাহস পাচ্ছেন না কেউ!!









