, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রা




সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২০, ২১:৪৪ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) থেকে জেলা হাসপাতাল পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সকালে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলা হাসপাতালের সামনে পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা নেতা তপন কুমার বর্মন, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মাতৃসদন ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে জেলার সকল হাসপাতাল, স্বাস্থ্য কমপে¬ক্স ও কমিউনিটি ক্লিনিকে অনিয়ম-দুর্নীতি বন্ধ, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আইসিইউ সেবা চালু করারও দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET