, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সবার মাঝে ভালোবাসা ছড়িয়েছে দোহারের তরুণ-তরুনীরা




সবার মাঝে ভালোবাসা ছড়িয়েছে দোহারের তরুণ-তরুনীরা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২১, ০৩:০২ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“লাভ ফর অল – সবার জন্য ভালোবাসা” এই স্লোগানে ঢাকার দোহারে বিশ্ব ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ভালোবাসা ছড়িয়েছে দোহারের তরুণ-তরুনীরা। স্বেচ্ছাসেবী সংগঠন দোহার ব্লাড ব্যাংক ও বিডি ক্লিন দোহার শাখার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে এক ব্যতিক্রম ভালোবাসা দিবস উদযাপন করা হয়।

ভালোবাসা দিবসে তারা করোনাকালীন সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যসেবী, পুলিশ ও সাংবাদিকদের গোলাপ ফুলের শুভেচ্ছা জানান। এছাড়া পথশিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ এবং একই সাথে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানের সমন্বয়ক মুরাদ হোসেন পাপ্পু বলেন, ভালোবাসার কোন সীমাবদ্ধতা নেই। ভালোবাসা দিবসে পথ শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক সোহাগ মাহমুদ হান্নান, হাবিবুর রহমান ঠান্ডু, তৌহিদ রাসেল, রিপন শরীফ, সাদ্দাম হোসেন লিটন, চাঁদনি ভূইয়া, মো. মোয়াজ, আবির শিকদার, জেবুন্নেছা বেগমসহ বিডি ক্লিন ও দোহার ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET