, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত




সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ১৯:২৪ | 1225 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।গতকাল রবিরবার বিকাল ৫ ঘটিকার সময় জেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে শপথ গ্রহন ও পরিচিতি সভা আয়োজন করা হয়। উক্ত পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক ।এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হেদায়েত হোসেন । এছাড়াও ৫১( একান্ন) সদ্য বিশিষ্ট কার্য নিবার্হী পরিষদের শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন । এ সময় বক্তরা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রদান, দ্রুত পদোন্নতির ব্যবস্থাসহ অন্যান্য বিবিন্ন দাবীর বিষয়ে আলোচনা করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সহ-সভাপতি ইমরুল হাসান বাবু, সহ-সভাপতি,মাসুম আলীসহ অন্যান্য নেত্ববৃন্দ । এছাড়াও জেলার বিভিন্ন সরকারী ও সরকার নিয়ন্ত্রিত দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর,বিভাগের পঁাচ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET