১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সরকারের ভাবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা শ্রীপুরে উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত




সরকারের ভাবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা শ্রীপুরে উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:৫০ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ॥
সামিয়ানা নেই, চেয়ার নেই, টেবিল নেই, উম্মুক্ত কর্দমাক্ত মাঠ। মাঠের কিছু অংশে ত্রিপল বিছানো। হাজার হাজার নারী পুরুষ ত্রিপলে বসে একজনের কথা শোনছেন। কথা হচ্ছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়ষ্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষার্থী বৃত্তি, বিনামূল্যে পাঠ্য বই বিতরণসহ সরকারের নানা উন্নয়ন নিয়ে। শুক্রবার বিকেল ৫টায় শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজারের পশ্চিম মাঠে স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কোনো অতিথি ছাড়া বৃত্তাকারে সাজানো অবস্থায় সরকারের নানামুখী উন্নয়ন নিয়ে এসব কথা বলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। উঠান বৈঠকে আসা স্কুল শিক্ষার্থী ছায়া সুলতানা দাঁড়িয়ে বলেন, স্কুল জীবনের শুরু থেকে বৃত্তি পাচ্ছি। বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছি। চন্নাপাড়া গ্রামের লোকমান হোসেনের স্ত্রী গৃহিণী রোমেজা খাতুন (৬১) বলেন, পৌরসভা থেকে নিয়মিত বয়ষ্ক ভাতা পচ্ছি। রাজধানীর যানজট নিরসনে উড়ালসেতু হয়েছে। রেলপথে ডেমু ট্রেন চালু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লোন হয়েছে। আমাদের বাড়ির পাশে মাওনা চৌরাস্তায় উড়াল সেতু হয়েছে। এসব উন্নয়নের খবর শোনেছি।

গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, গাজীপুর-৩ আসনের তৃণমূলে ৭’শর বেশি উঠান বৈঠক হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌছে দিতে এবং তাদের নতুন নতুন চাহিদার কথা জানতেই এ বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীপুরের তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ব প্রত্যাশী ইব্রাহীম মাহমুদ বলেন, উন্নয়নের পাশাপাশি এর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ বার্তা থেকেই মানুষের কাছ থেকে নতুন চাহিদার আবেদন আসবে। শ্রীপুর পৌর আওয়ামীলীগের নেতৃত্ব প্রত্যাশী মাসুদ আলম ভাঙ্গী বলেন, তৃণমূল মানুষের সাথে মাটিতে বসে তাদের কথা শোনা ও সরকারের উন্নয়নের কথা শোনাতে সরকারের সাথে মানুষের একটি সম্পর্ক তৈরী হয়। রাজনীতিতে এ সম্পর্কের কোনো বিকল্প নেই। শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য দেন মহাজোট নেতা গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এম এ, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর হামজা, তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ব প্রত্যাশী ইব্রাহীম মাহমুদ, শ্রমিকলীগ নেতা আরজু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিকলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর মোটর শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET