১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় বাগমারার কৃষকের মুখে হাসির ঝিলিক




সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় বাগমারার কৃষকের মুখে হাসির ঝিলিক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:০৩ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলায় গ্রামের মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ বর্ণের সরিষা ক্ষেত। গ্রামের মেঠো পথ ধরে হাটলে দু’চোখে পড়ছে বিস্তুÍর্ণ সরিষা ক্ষেত। সকালে এই সব সরিষা ক্ষেতের পাশ দিয়ে হাটলে দেখা যায় মৌমাছির আনাগোনা।

মধূ সংগ্রহে এ ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমছি। উপজেলায় এবার বিগত বছরের চেয়ে বেশী ভাগ জমিতে সরিষার আবাদ চাষ করা হয়েছে। ধানের উৎপাদন খরচ বেশী পড়ায় ধান চাষে আগ্রহ হারিয়ে বেশী লাভের আশায় এলাকার কৃষকরা ধানের চেয়ে কম খরচে এবার সরিষার চাষে নেমে পড়েছেন।

আবহাওয়া অনুক‚লে থাকায় এবং মৌমাছিরা ফুলে সঠিক ভাবে পরাগায়ন সৃষ্টি করতে সমম্ভ হওয়ায় এ উপজেলায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষকরা। জানা গেছে, বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকার লোক কৃষির উপর নির্ভরশীল। এখানে কৃষকরা ব্যাপক হারে পান,আলু,পাট,ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন কওে থাকে।

বিগত কয়েক বছর ধরে কৃষককের উৎপাদিত ফসলের মূল্য হ্রাসে উৎপাদন খরচ জুটছিল না। উপজেলার মাধাইমুড়ি গ্রামের কৃষক সামুউদ্দীন, তাহেরপুর গ্রামের কৃষক সাইদুর রহমান ,নরদাশ গ্রামের কৃষক আজাহার আলীসহ আরো অনেকে জানান, চলতি বছরে আবহাওয়া অনুক‚ল থাকায় সরিষা অন্য বছরের ন্যায় অনেক ভালো ফলন হবে।

সরেজমিনে বাগমারার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা এলাকার দিগন্ত জোড়া মাঠে এখন সরিষার ফুলের হাতছানি দিত” বছরের অক্টোবরের শেষের দিকে ও নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে একটানা ভারি বর্ষণের কারনে সঠিক সময়ে জমিতে সরিষার বীজ বপন করা সম্ভব হয়নি।

এ কারনে গত বছর এ অঞ্চলে সরিষার আবাদ কিছুটা কম হয়েছিলো। তবে চলতি মওসুমে আবহাওয়া অনুক‚লে থাকায় অক্টোবরের মাঝামাঝির দিকেই কৃষকেরা জমিতে সরিষা বীজ বপন করেন।

এখন পর্যন্ত আবহাওয়া অনুক‚লে থাকায় ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা মধু আহরণের লক্ষ্যে সরিষা গাছের ফুটন্ত ফুলে বসে পরাগায়ন সৃষ্টি করছে। তবে গত তিন দিন ধরে হঠাৎ করে সন্ধ্যার পর থেকেই ঘনকুয়াশার কারনে মৌমাছিদের পরাগায়ন সৃষ্টিতে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

বাগমারা উপজেলা কৃষি অফিস বলছেন,উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় চলতি মওসুমে ১৪ হাজার ১১০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। এর মধ্যে টরি-৭, বারি ১৪ এবং বারি ১৫ জাতের সরিষা রয়েছে । এ বছর আবহাওয়া অনুক‚ল থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET