, , ,

শিরোনামঃ-




সাংবাদিক তানিমের পক্ষে ১২০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৩, ১৭:৪১ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর কর্মী সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার পরিবারের উপর সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রমূলক নিপীড়ন বন্ধ করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১২০ জন বিশিষ্ট নাগরিক। ঔষধ প্রস্তুত কারক প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড বাদী হয়ে এ মামলা করে।
শনিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানায়।
অধ্যাপক ড. গোবিন্দ পাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর কর্মী সরদার হাসান ইলিয়াস তানিম একযুগেরও বেশী সময় ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদ মাধ্যমে সাংবাদিকতা ও উপসম্পাদকীয় কলাম লিখে আসছেন। তার কন্ঠ স্তব্ধ করার জন্য সম্প্রতি তার বিরুদ্ধে আবারও নতুন করে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সাংবাদিক হিসেবে সরদার হাসান ইলিয়াস তানিম ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।
বিবৃতিতে আরো বলা হয়, এর আগে সংবাদ প্রকাশের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় নেতা-কর্মীরা সরদার হাসান ইলিয়াস তানিম ও তার পরিবারের উপর বর্বরোচিত আক্রমণ ও নির্যাতন চালিয়েছে।
এছাড়া বিবৃতিতে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে যৌথ বাহিনীর ক্রসফায়ারের সাংবাদিক তানিমের ছোট ভাই মাসুম বিল্লাহকে গুলি করার কথাও উল্লেখ করা হয়।
বিবৃতিতে অবিলম্বে সাংবাদিক- কলামিস্ট ও মানবাধিকার কর্মী সরদার হাসান ইলিয়াস তানিমের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র মূলক নিপীড়ন বন্ধ করার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- প্রফসর ড. তারেক আনোয়ার, প্রফেসর ড. নারায়ন চন্দ্র, প্রফেসর আব্দুস সাত্তার, প্রফেসর ড. লিপি শাহা, প্রফেসর কাইউম সারওয়ার, প্রফেসর শামসুল আরেফিন, ড. ইশতিয়াক রেজা, প্রফেসর ড. আবু সালেহ চৌধুরী, ড. ভাস্কর হালদার, প্রফেসর কামাল উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য গণমাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। গতবছরের ফেব্রুয়ারী মাসে কর্মপরিবেশ নিয়ে একমির মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের সাথে বিবাদে জড়ান। এর জের ধরে একটি বিশেষায়িত সংস্থার নির্দেশে একমি কর্তৃপক্ষ গত ১১ এপ্রিল ২৩ একমি থেকে সাময়িক সাসপেন্ড করে এবং ১০ মে ২০২৩ সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিমের বিরুদ্ধে তার কর্ম এলাকা বরিশাল ও পিরোজপুর জেলার বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে দ-বিধির ৪০৮/ ৪২০/৪৬৮/৫০৬ (২)/১০৯/৩৪ ধারা উল্লেখ করে অর্থ্য আর্তসাৎ কল্পকাহিনী লিখে ২টি ভিত্তিহীন মামলা দায়ের করেন। বরিশাল কোর্টের মামলা নাম্বার সি.আর-১৪৪/২৩ ও পিরোজপুর কোর্ট এর মামলা নাম্বার সি.আর-৫৬৭/২৩।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET