, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাঘাটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি’র স্ত্রী আনোয়ারা রাব্বীর কুলখানি অনুষ্ঠিত




সাঘাটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি’র স্ত্রী আনোয়ারা রাব্বীর কুলখানি অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১৯:৪৮ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডিপুটি স্পিকার আলহাজ্ব ফজলে রাব্বী মিয়া এমপি’র স্ত্রী আনোয়ারা রাব্বীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮মে (বৃহস্পতিবার) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া মিয়া বাড়ি মসজিদে বাদ যোহর কুলখানিতে মরহুমের আত্মীয়-স্বজন, সুহৃদ ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে মিলাদ মাহফিল ও দোয়ায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের ডিপুটি স্পিকার আলহাজ্ব ফজলে রাব্বী মিয়া এমপি’র স্ত্রী আনোয়ারা রাব্বী গত ২৬মে সকাল ১০টা ৪০মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। গত ২৬মে রাত সাড়ে ৯টায় উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শ্বশুর-শাশুড়ি ও দুই ছেলের কবরের পাশে তাকে অন্তিম শয্যায় শায়িত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET